ইংরেজিতে পড়ুন · English

মুহূর্ত

জীবনের প্রতিটা মুহূর্ত যে অনন্য, এই ব্যাপারটাকে আমরা যথেষ্ট মূল্য দিই না।

আর একটা ভালো মুহূর্ত পার হয়ে যাওয়ার পর সেটাকে আবার ফিরিয়ে আনতে যত চেষ্টাই করুন না কেন, সেটা আর কখনো হবে না। কখনোই, কোনোদিনই আর আগের মতো হবে না।

একই মানুষের সঙ্গে আপনার কখনো দুবার দেখা হবে না। পরের বার যখন দেখা হবে, বুঝলেন, সে হয়তো অন্যরকম হবে। সে অন্যরকম হবেই—তার নিজের জীবনের পরিস্থিতি অনুযায়ী, আপনার সঙ্গে সে কীভাবে মিশেছে তার ওপর ভিত্তি করে।

যা কিছুই অনুভব করেন না কেন, প্রথমবারেই সেটা সবসময় সবচেয়ে নতুন, সবচেয়ে রোমাঞ্চকর লাগবে।

তাই এখান থেকে বাস্তব শিক্ষাটা হলো: কিছু একটায় বিশ্বাস রাখুন, বুঝলেন? মুহূর্তের জাদুতে বিশ্বাস রাখুন